শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

নাইরোবিতে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

কেনিয়ার রাজধানী নাইরোবিতে সরকারবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বিক্ষোভকারীরা মোম্বাসা ও কিসুমুসহ অন্যান্য শহরের রাস্তায়ও নেমেছে। শহরের কেন্দ্রস্থলের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, দুই সপ্তাহ আগে এক বিতর্কিত অর্থবিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ৩৯ জন নিহত হন। প্রেসিডেন্ট উইলিয়াম রুটো প্রস্তাবিত কর বৃদ্ধি বাতিল করেছেন। তবে তাকে পদত্যাগের আহ্বান এবং পুলিশি বর্বরতার বিরুদ্ধে এ ক্ষোভ বেড়ে চলেছে।

প্রতিবেদনে বলা হয়, মোম্বাসায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় বিশৃঙ্খল দৃশ্যের মধ্যে গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

এ ছাড়া নাইরোবিতে সংঘর্ষের কারণে শহরের একটি আদালতে ম্যাজিস্ট্রেটরা শুনানি স্থগিত করতে বাধ্য হয়েছেন। ডেইলি নেশনের প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (কেএনসিএইচআর) বলছে, মঙ্গলবার সংসদ সদস্যরা বিলটি পাসের পক্ষে যখন ভোট দেন তখন অনেক বিক্ষোভকারীর লাশ পড়েছে।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলা হয়, নাইরোবিতে ১৭ জন ও দেশের অন্যান্য অংশে ২২ জন নিহত হয়েছেন।

এ ছাড়া ৩৬১ জন আহত, ৩২ জনকে গুম ও ৬২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিক্ষোভে ২৪ জন বিক্ষোভকারী মারা গেছেন। তবে এর আগে পুলিশ মৃতের সংখ্যা ১৯ বলে উল্লেখ করেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর