শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

তাইওয়ানের মাছ ধরার নৌকা জব্দ করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

পাঁচ নাবিকসহ তাইওয়ানের একটি নৌকা আটক করেছে চীন। চীন বলেছে, তাদের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত মঙ্গলবার এদের আটক করা হয়। এদিকে তাইওয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ নাবিককে মুক্ত করে দিতে চীনের প্রতি আহবান জানিয়েছে। তারা জানায়, নাবিকদের মধ্যে দুজন তাইওয়ানের এবং তিনজন ইন্দোনেশিয়ার।

চীনা উপকূলের কাছাকাছি তাদের নৌকাটি অবস্থান করছিল। তাইওয়ান জানায়, গত মঙ্গলবার নৌকাটির ক্যাপ্টেনের মাধ্যমে তারা জানতে পারে যে চীনা কোস্ট গার্ডের কর্মকর্তারা তাদের মাছ ধরার নৌকাটি আটক করেছে। স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন।

সূত্র : বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর