শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি দিল সাবেক এমপি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

চট্টগ্রামের বাঁশখালীতে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে মোবাইল ফোনে ওই সাংবাদিককে হত্যা ও মারধরের হুমকি দিয়ে গালিগালাজ করায়  মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক বাঁশখালী প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী। আদালত মামলাটি গ্রহণ করে বাঁশখালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী মোশাররফ হোসাইন খান বলেন, শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করেছেন। আদালত মামলাটি বাঁশখালী থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাঁশখালী উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, ‘উপজেলা সদরে দলীয় কার্যালয় নির্মাণে  সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী চাঁদাবাজি করেছেন।’ অন্যান্য সংবাদকর্মীর মতো এ নিয়ে তিনিও প্রতিবেদন তৈরি করেন। গত ৩০ জুন দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকায় তা ছাপা হয়। এ সংবাদ প্রকাশের জের ধরে ৩০ জুন বিকেল ৫টা ৩৩ মিনিটে মোস্তাফিজুর রহমান ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

মামলার বাদী শফকত হোসাইন চাটগামী জানান, আমাকে মুঠোফোনে হুমকি দিয়েও থেমে থাকেননি মোস্তাফিজ। বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে তার লোকজন দিয়ে আমাকে ফোন করাচ্ছেন। হুমকি-ধমকি দিচ্ছেন। এমন অবস্থায় আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আদালতের কাছে প্রতিকার চেয়ে মামলা দায়ের করেছি। আদালত আমার মামলা আমলে নিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর