শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

হীরের গয়না-কাণ্ডে শাস্তির মুখে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

রিয়াদে গিয়ে বিপুল পরিমাণ হীরার গয়না এবং দামি উপহার পেয়েছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইইয়ার বলসোনারো এবং তার স্ত্রী। কিন্তু সেই উপহার ব্রাজিলে এসে নথিভুক্ত করেননি তারা। প্রায় ৩২ লাখ ডলারের সেই উপহার নিয়ে এবার প্রশ্নের মুখে বলসোনারো। তাকে শাস্তিও পেতে হতে পারে এর জন্য।

অভিযোগ, রিয়াদ থেকে ফেরার সময় কাস্টমস বা শুল্ক বিভাগের কাছে গয়নার বিষয়ে কোনো তথ্য দেননি সাবেক প্রেসিডেন্ট। ২০২১ সালে সাও পাওলো বিমানবন্দরে প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠ ব্য়ক্তিকে আটক করেছিল শুল্ক বিভাগ। তার ব্য়াগে ওই গয়নার বেশ কিছু অংশ পাওয়া গিয়েছিল। ওই ব্য়ক্তি রিয়াদ থেকে ফিরছিলেন।

আইনমন্ত্রী আলেকজান্ডার ডে মোরায়েস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার অভিযোগ, ওই উপহার বিক্রি করে বিপুল অর্থ রোজগার করেছেন বলসোনারো। কিন্তু গয়নার বিষয়ে দেশের শুল্ক বিভাগকে তিনি কোনো তথ্য দেননি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করতে শুরু করেছে।

তবে সুপ্রিম কোর্টে পুলিশ এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি।
বলসোনারোর ছেলে ফ্ল্যাবিয়ো পার্লামেন্টের সিনেটর। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই ঘটনা প্রমাণ করে, কীভাবে বর্তমান সরকার তার বাবাকে অপদস্ত করার চেষ্টা চালাচ্ছে। এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ছাড়া আরো ১০ জনের বিরুদ্ধে ওই মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর মধ্যে বলসোনারোর আইনজীবীও আছেন।

সংবাদমাধ্যমকে আইনজীবী বলেছেন, তার অপরাধ, তিনি সাবেক প্রেসিডেন্টের আইনজীবী।
এর আগে আরো একবার বলসোনারোর বিরুদ্ধে তদন্ত হয়েছিল এবং তিনি দোষী প্রমাণিত হয়েছিলেন। অভিযোগ ছিল, কভিড ভ্য়াকসিনের রেকর্ডে কারচুপি করেছিলেন তিনি। এবার হীরার গয়নাকাণ্ডে ফের তদন্তের মুখে সাবেক প্রেসিডেন্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর