শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফেন্সিডিলসহ সিরাজগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জোরপুল চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা। তারা হলো, নারায়গঞ্জের বন্দর উপজেলার চিরইপাড়া গ্রামের মৃত আশিকুর আলীর ছেলে আসাদ আলী (৫৫) ও বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্ডকগ্রাম গ্রামের মৃত ডিজেন্দ্রনাথ তলা পাত্রের ছেলে চয়ন তলা পাত্র (৪০)।

র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম’র দিক নির্দেশনায় বৃহস্প্রতিবার ভোর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৯৪৫ টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর