শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত, বন্ধ বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

ইউরোপের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের কারণে সিসিলির কাতানিয়া বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আকাশে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় শুক্রবার এ ঘোষণা দেয় বিমানবন্দর পরিচালনাকারী কতৃপক্ষ। এএফপি এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে কতৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে ছাই ছড়িয়ে পড়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

তাই উড্ডয়ন ও অবতরণ দুটিই বন্ধ রয়েছে।
গণমাধ্যম অনুসারে, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার দিকে ফ্লাইটগুলো পুনরায় চালু হতে পারে বলে জানায় কতৃপক্ষ। তবে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে তাদের ফ্লাইট সম্পর্কে বিস্তারিত জেনে আসার জন্যও বলেছে তারা।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, অগ্ন্যুৎপাতের ছাইগুলো আকাশে প্রায় সাড়ে চার কিলোমিটার পর্যন্ত উঠেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায়, কাতানিয়ার শহরের রাস্তাগুলো কালো ছাইয়ে ঢেকে গেছে। সে কারণে যানবাহনেও ধীরগতি দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাউন্ট এটনা ৩ হাজার ৩২৪ মিটার উঁচু একটি আগ্নেওগিরি। সাম্প্রতিক দশকগুলোতে এখানে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে।

গত কয়েক দিন ধরে এ আগ্নেয়গিরিতে আবারো অগ্ন্যুৎপাত শুরু হয়। এর ফলে কাতানিয়া বিমানবন্দর এলাকায় ছাই উড়তে শুরু করে। এতে বিমান উঠা-নামায় বিঘ্ন সৃষ্টি হয়।
এএফপি জানায়, ইতালীর সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর একটি পূর্ব সিসিলি। কাতানিয়া বিমানবন্দরটি পর্যটকদের সঙ্গে সিসিলির সংযোগ স্থাপন করে।

প্রতি বছর লাখ লাখ যাত্রী এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর