শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির অপর ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শনিবার (৬ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মো. ফেলুর ছেলে মো. লিটন (৩২) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো. আনছারের ছেলে আনিছুর (৩৫)।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়ামুখী একটি পণ্যবাহী ট্রাক। ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলন।

হঠাৎ ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি আম বোঝাই ট্রাক। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেয়া ট্রাকের হেলপার আনিছুর। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর