ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ হোসেন জানান, মুরাদ খান মোটরসাইকেলযোগে জেলা শহর ফরিদপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মানিকদহ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, মরদেহ থানায় নেয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে, তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।