শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

অনশনের পর বউ হয়ে প্রেমিকের ঘরে তরুণী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

রংপুরের বদরগঞ্জে বিয়ের দাবিতে রাতভর অনশনের পর প্রেমিকাকে স্বামী হিসেবে পেলেন এক তরুণী। রোববার (৭ জুলাই) ভোরে ওই তরুণীকে পরিবারের সম্মতিতে বিয়ে করেন প্রেমিক।

এর আগে শনিবার (৬ জুলাই) প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন ওই তরুণী।

জানা যায়, বছর দেড়েকের সম্পর্ক ওই তরুণ-তরুণীর। একসঙ্গে বিভিন্ন স্থানে করেছেন ঘোরাঘুরি। রেস্তোরাঁয় খেয়েছেন, দিয়েছেন আড্ডা। তরুণ তার প্রেমিকাকে বিয়ের আশ্বাসও দিয়েছেন। কিন্তু  হঠাৎ তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তরুণ। আর এতেই ঘটে বিপত্তি। দিশাহারা তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন।

প্রথমে তরুণীকে বাড়িতে আসতে দেখে প্রধানফটক বন্ধ করে দেন তরুণের স্বজনরা। কিন্তু বিয়ের দাবিতে অনড় তরুণী ফটকের সামনেই অবস্থান নিয়ে অনশন শুরু করেন। অবস্থা বেগতিক বুঝে অনশনের ১৫ ঘণ্টা পর তরুণ-তরুণীর বিয়ে দেন স্বজনরা। ওই তরুণ একটি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়েন। কলেজে পড়ার সময় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর