শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

রুশ বাহিনী থেকে ভারতীয়দের প্রত্যাহার চান মোদি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

রাশিয়ায় অবস্থানরত ভারতীয়দের মধ্যে অনেককে বাধ্য হয়েই রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এসব ভারতীয়দের রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সোমবার দুইদিনের সফরে রাশিয়া গেছেন মোদি। এদিন রাতে পুতিনের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। ওই নৈশভোজেই পুতিনের কাছে এই আবেদন জানান মোদি।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নৈশভোজেই পুতিন মোদির এই আবেদনে সম্মতি জানিয়েছেন। শিগগিরই ভারতীয়দের সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি তারা যাতে দেশে ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন পুতিন।

প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর লাগাতার সেই যুদ্ধ চলছে। কর্মসূত্রে বহু ভারতীয় রাশিয়ায় বসবাস করেন। মোদীর অভিযোগ, এমন বহু ভারতীয়কে বাধ্য হয়ে রাশিয়ার সেনায় যোগ দিতে হয়েছে। লড়াইয়ে এখনো পর্যন্ত দুইজন ভারতীয়ের মৃত্যুর খবরও মিলেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বহু ভারতীয় রাশিয়ায় আটকে পড়েছেন। তারা বড় বেতনের কাজের আশায় রাশিয়ায় গেছিলেন। এখন যুদ্ধে অংশ নিতে বাধ্য হচ্ছেন তারা। মোদী ওই সমস্ত ভারতীয় যাতে দেশে ফিরে আসতে পারেন, সেই আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে ইউরোপ এবং অ্যামেরিকা রাশিয়া-বিরোধী মঞ্চ তৈরি করলেও ভারত কোনোপক্ষেই যোগ দেয়নি। তারা এখনো পর্যন্ত জাতিসংঘে এই বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। শুধু তা-ই নয়, রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্কও অটুট রেখেছে ভারত। রাশিয়া থেকে তেল কিনছে মোদির সরকার, যা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চাপের মুখেও পড়তে হয়েছে ভারতকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর