মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার হারুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চরশিহারী গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩২), একই উপজেলার জাটিয়া চড়পাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৭), বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক হারুয়া বাজারের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা ঈশ্বরগঞ্জগামী অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় এক নারীর।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।