শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ময়মনসিংহে সিএনজিতে ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জের চরশিহারি গ্রামের আব্দুল কদ্দুস তালুকদারের ছেলে অটোরিকশা চালক তসলিম মিয়া (২৮), জাটিয়া চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে মাদরাসা শিক্ষার্থী আরিফুজ্জামান রাকিব (২০) ও বড়হিত ইউনিয়নের নশতি গ্রামের জাহানারা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের লক্ষীগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি সড়কের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুইজন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম নামে আহত আরও একজনের মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, স্থানীয় লোকজন ট্রাক ও ট্রাকের চালককে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশে কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর