শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

দুদিনের সফর শেষে মস্কো ছাড়লেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

রাশিয়ায় দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে মস্কো ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভনুকোভো বিমানবন্দর থেকে তিনি ভারতের উদ্দেশে রওনা হন।

নরেন্দ্র মোদির বিদায়ে এদিন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে মস্কো। এদিন তাকে বিদায় দিতে উপস্থিত ছিলেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো, মস্কোতে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার এবং অন্যান্য কর্মকর্তারা। খবর তাসের।

মোদির পুনঃনির্বাচনের পর গত ৮ ও ৯ জুলাইয়ের এ সফরটি ছিল মোদির প্রথম বিদেশ সফর। সোমবার (৮ জুলাই) তিনি নভো-ওগারিওভোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মঙ্গলবার দুই প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয়।

ক্রেমলিনে বৈঠকের পর, পুতিন মোদিকে রাশিয়ার প্রথম এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার – দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য ফার্স্ট-কল্ডে ভূষিত করেন। পুতিন একটি সংশ্লিষ্ট ডিক্রিতে স্বাক্ষর করার পাঁচ বছর পরে এই পুরস্কার পেলেন মোদি।

ডিক্রি অনুসারে, মোদিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়-‘রাশিয়ান ফেডারেশন এবং ভারতের প্রজাতন্ত্রের মধ্যে বিশেষভাবে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি রাশিয়ান ও ভারতীয় জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য’।

শেষবার, মোদি ২০১৫ সালে মস্কো গিয়েছিলেন এবং ২০১৯ সালে রাশিয়া সফর করেছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর