শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

গাজায় ‘যুদ্ধাবসানের সময় এসেছে’ : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও হামাসকে এখনই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাইডেন।

প্রায় ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক কিছু আছে, যে বিষয় আমি ইসরায়েলিদের রাজি করাতে পারতাম। কিন্তু, মূল কথা হল আমাদের এখন সুযোগ আছে। এই যুদ্ধ শেষ করার সময় এসেছে।’

বাইডেন স্বীকার করেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে ‘কঠিন, জটিল সমস্যা’ রয়ে গেছে।

বাইডেন বলেন, যুদ্ধ শেষ করার ক্ষেত্রে‘ এখনও ফাঁক রয়েছে। তবে আমরা অগ্রগতি অর্জন করছি।’
তিনি বলেন, ‘প্রবণতাটি ইতিবাচক এবং আমি এই চুক্তিটি সম্পন্ন করতে এবং এই যুদ্ধের অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ, যা এখনই শেষ হওয়া উচিত।’

প্রসঙ্গত, বাইডেন এক মাসেরও বেশি আগে একটি পরিকল্পনা দিয়েছিলেন যাতে ইসরায়েল সাময়িকভাবে গাজায় হামলা বন্ধ করবে এবং হামাস যোদ্ধারা জিম্মিদেও মুক্তি দেবে, ধ্বংসাত্মক নয় মাসের যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য আলোচনার মঞ্চ তৈরি করবে।

তবে হামাস বা ইসরায়েল কেউই এখন পর্যন্ত বাইডেনের এই প্রস্তাবে সাড়া দেয়নি। একদিকে হামাস পাল্টা প্রস্তাব নিয়ে দিয়েছে, অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কিছু কট্টর-ডান সরকারের মিত্রদের কাছ থেকে চাপের মুখোমুখি হয়েছেন।

তবে কূটনীতিকরা মূল মধ্যস্থতাকারী কাতারে বৃহস্পতিবার শেষ হওয়া সর্বশেষ আলোচনায় অগ্রগতির কথা বলেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর