শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কেএনএফের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রুমা সদরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে আসামিদের কঠোর পুলিশি পাহারায় রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।গ্রেপ্তাররা হলেন- রাম সাং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। আসামিরা সবাই রুমা উপজেলা সদরের ৩ নম্বর ওয়ার্ডের লাইরুনপি পাড়ার বাসিন্দা।

বিষয়টির নিশ্চিত করে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, কেএনএফের আরও পাঁচ সহযোগীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা ও ম্যানেজারকে অপহরণ, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনার পর রুমা থানায় ১৩টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় ৩টিসহ মোট ২২টি মামলা হয়।

এদিকে এই ঘটনার পর বান্দরবানের রুমা, থানচি আর রোয়াংছড়িতে চলমান যৌথবাহিনীর অভিযানে এই পর্যন্ত কেএনএফের ১১৬ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর