শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

ইদ্দত মামলায় খালাস পেলেন ইমরান খান ও তার স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

ইদ্দত মামলায় পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে খালাস দিয়েছে পাকিস্তানের আদালত। শনিবার (১৩ জুলাই) পাকিস্তানের একটি জেলা ও দায়রা আদালতে তাদের এই মামলা থেকে খালাস প্রদান করা হয়।

অতিরিক্ত দায়রা জজ মোহাম্মাদ আফজাল মাজোকা ইমরান ও বুশরা বিবিকে ইদ্দত মামলায় খালাস প্রদান করেন। খবর জিও নিউজের।

প্রতিবেদনটিতে বলা হয়, এ বছর ফেব্রুয়ারিতে ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অনৈসলামিকভাবে বিয়ের অভিযোগ আনেন বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা। পরে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। এ মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড এবং দুজনকেই ৫ লাখ রুপি জরিমানা করেন আদালত।

কিন্তু ইমরান খান ও বুশরা বিবি তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে হাইকোর্টের দ্বারস্থ হন। এরপরই আদালত তাদের ইদ্দতের এই মামলা থেকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর