এ অবস্থায় বাবা হারানোর ব্যথা, কষ্ট ও যন্ত্রণার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ডরিন। শুক্রবার (১২ জুলাই) দেয়া একাধিক পোস্টে তিনি নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেন।
পাঁচদিন পর ১৮ মে বরাহনগর থানায় এমপি আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপর আর খোঁজ মেলেনি তিন বারের এ সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, কলকাতার পাশেই নিউটাউন এলাকায় সাঞ্জীভা গার্ডেনস নামে একটি বহুতল আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি তার মরদেহ।