শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

ট্রাম্পকে হত্যাচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের হাত রয়েছে : ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের হাত রয়েছে বলে তারা মনে করে না। তবে এই প্রশাসন এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে, যেটা এই হামলাকে উসকে দিয়েছে।

আজ রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাম্পকে সরিয়ে দেওয়া ও হত্যা করার চেষ্টার সঙ্গে বর্তমান (মার্কিন) প্রশাসনের হাত আছে, এমনটি আমরা মনে করি না। কিন্তু (রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, যা নিয়ে আমেরিকানরা বিভক্ত হয়ে পড়েছেন, তাতে (বর্তমান প্রশাসনের) ইন্ধন ছিল।’

বিষয়টি ব্যাখ্যা করে পেসকোভ বলেন, ‘প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে। আদালত, প্রসিকিউটর, রাজনৈতিকভাবে মর্যাদাহানি—এত কিছুর পর বাইরের সবার কাছে এটা মনে হওয়া আবশ্যক যে তাঁর জীবন সংকটে রয়েছে।’

স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এতে তাঁর ডান কানের ওপরের অংশে আঘাত লাগে। তবে ট্রাম্প গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

একই ঘটনায় ট্রাম্পের এক সমর্থক নিহত হয়েছেন। আর দুজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে ঘটনাস্থলেই হত্যা করেছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে ট্রাম্পের ওপর গুলির ঘটনায় তাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পেসকোভ। সূত্র: আল-জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর