শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে বসে গোপন বৈঠক করছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এসময় আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, সারা দেশব্যাপী ছাত্রদের কোটা বিরোধী যে আন্দোলন চলছে তার ধারাবাহিকতায় নোয়াখালীতেও মিছিল সমাবেশ করছে সাধারণ ছাত্ররা। এটার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃত্তা নেই। নোমান মঙ্গলবার রাতে তার মালিকানাধীন রেস্টুরেন্ট হাঙ্গার কিচেনে তার ব্যবসা পরিচালনা করছিল। এসময় পুলিশ সেখানে গিয়ে তাকেসহ পাঁচজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জেলা বিএনপি তাদের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি জানান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা শহরের একটি রেস্টুরেন্টে বসে গোপন বৈঠক করছে। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। নোমানের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে। বুধবার (১৭ জুলাই) তাদের আদালতে প্রেরণ করার হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর