শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত, পুলিশের গুলি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান চলাচল ব্যাহত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে ঘটে এ ঘটনা। প্রায় ৪০ মিনিট পর বঙ্গবন্ধু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

একই সময় মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন।

 

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে দুইশতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হন। এসময় তারা পদ্মা সেতুর উত্তর থানার সামনের সড়কে যান চলাচল বন্ধ করে বসে পড়েন। পরে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এসময় পুলিশ আন্দোলনরত দুই শিক্ষার্থীকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেন শিক্ষার্থীরা। পরে পুলিশ থানার ভেতরে গিয়ে অবস্থান নেয়। সে সময় থানা লক্ষ্য করে উত্তেজিত শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ থানা থেকে বের হয়ে কাঁদানেগ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেয়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর