কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান।
বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান তাসরিফ।
পোস্টের মাধ্যমে জানা যায়, নিহত আবু সাঈদের মায়ের সঙ্গে কথা হয়েছে তার। এ সময় নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি।