শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির অফিস ভাংচুর যুবলীগ ও ছাত্রলীগের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

পটিয়া সরকারি কলেজ থেকে কোটাবিরোধী বিক্ষোভের আধঘন্টা পর বিএনপির অফিস ভাংচুর করেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড় ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের পটিয়া সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ থেকে কোটাবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। কোটাবিরোধী শতাধিক ছাত্র কলেজ থেকে মিছিল সহকারে স্লোগান দিয়ে বের হয়।

এ সময় তারা শান্তিপূর্ণ মিছিল শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে মিছিলটি শেষ করে।

এর আধঘন্টা পর ৩০/৪০ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী এসে বিএনপি অফিস ভাংচুর করে। এসময় হামলাকারীরা বিএনপি অফিসের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করে বাইরে ফেলে দেয়।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ খোরশেদ আলম জানান, যুবলীগ নেতা জমির উদ্দিনের নেতৃত্বে বিএনপি অফিসে অতর্কিত হামলা ও ভাংচুর চালানো হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিনের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, ৫০/৬০ জন ছাত্র কোটাবিরোধী স্লোগান দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ গেলেও কাউকে পাওয়া যায়নি। বিএনপি অফিসে কারা হামলা করেছে তা জানি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর