শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

শাহপরীর দ্বীপে ট্রলার ডু্বে নিখোঁজ ১৫

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৫ জন নিখোঁজ হয়েছেন। এ সময় ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে কক্সবাজার শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। এ ঘটনায় ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে ৬ জন মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার সাগরে মাছ শিকারে যাচ্ছিল। তারা শাহপরীর দ্বীপের জেটিতে এসে সেন্টমার্টিনের ১০ জন যাত্রীকে তুলে নেন। পরে তারা শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সেন্টমার্টিন থেকে ৪টি স্পিডবোট এসে ট্রলারের মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

এদিকে, ট্রলার ডুবির ঘটনাস্থলে পৌঁছেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর