শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিয়ের দাবিতে কলেজছাত্রী আওয়ামী লীগ নেতার বাড়িতে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উৎসুক জনতার ভিড় দেখা যায় সেখানে।

স্থানীয়রা জানান, প্রায় ৭ বছর আগে আওয়ামী লীগ নেতা লাল মিয়ার মালিকানাধীন কিন্ডারগার্টেনে শিক্ষকতা শুরু করেছিলেন ভুক্তভোগী কলেজছাত্রী। তখন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে কলেজছাত্রীর সঙ্গে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। প্রথম থেকেই তাদের স্বামী-স্ত্রীর মতো চলাফেরা স্থানীয়দের চোখে পড়ে এবং এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়।

জানা যায়, সম্প্রতি ওই ছাত্রীকে নিয়ে ভারতে ঘুরতে গিয়েছিলেন লাল মিয়া। পরে দেশে ফিরে ওই কলেজ ছাত্রীকে তিনি বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু লালমিয়ার বিরুদ্ধে অভিযোগ দেশে ফিরে তিনি কথা রাখেননি। ফলে মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে অবস্থান নেন ওই কলেজছাত্রী। এসময় লাল মিয়ার স্ত্রী ঝাড়ু দিয়ে পিটিয়ে মেয়েটিকে ঘর থেকে বের করে দেন। পরে ওই ছাত্রীর নিরাপত্তায় ২ জন গ্রাম পুলিশ অভিযুক্তের বাড়িতে অবস্থান করে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা লাল মিয়া বলেন, ‘এমনটি হওয়ার কথা ছিল না। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান গণমাধ্যমকে বলেন, ‘ আমি বিষয়টি লোকমুখে শুনেছি। কোনো পক্ষই আমার কাছে বিচার চায়নি। অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর