শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাদিক আবদুল্লাহর ওপর হামলা, ৮ শতাধিকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।

মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী ও অজ্ঞাতনামা ৮ শতাধিক জনকে আসামি করা হয়।

বুধবার (২৪ জুলাই) মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন সেরনিয়াবাত বাদী হয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, বরিশাল বিএনপির শীর্ষ নেতাদের সবাইকে মামলায় আসামি করা হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে মহানগর বিএনপি গত শুক্রবার বিকেলে নগরীর সিএন্ডবি রোডে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিএডিসি কার্যালয়ে সামনে পৌছলে সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মোটরসাইকেল বহর এসে হামলা চালায়।

 

এসময় বিএনপি পাল্টা প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সাদিক আবদুল্লাহকে ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর