শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দিল্লি: জয়সওয়াল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। শিগগিরিই পরিস্থিতি স্বাভাবিক হবে, এমন আশাবাদও ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সওয়াল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি। জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়াসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম।

জয়সওয়াল বলেন, বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য তার নিজস্ব। অন্য কোনো দেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারের মন্তব্য করার কোনো এখতিয়ার নেই।

জসওয়াল আরও জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারও হস্তক্ষেপ চায় না ভারত। এমন পরিস্থিতিতে ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফেরত পাঠানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ইস্যু ঘিরে সৃষ্টি হওয়া সংঘর্ষের কারণে প্রায় ৬ হাজার ৭শ’ ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশ থেকে দেশ ফিরে গেছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর