শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনীর আগে রেল নেটওয়ার্কে হামলা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

ফ্রান্সের উচ্চ-গতির রেল অবকাঠামোয় (টিজিভি) কয়েকবার অগ্নিসংযোগের ঘটনায় প্রায় অচল হয়ে পড়েছে দেশটির রেল যোগাযোগ। এ ঘটনাটি দেশটির রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক কয়েক ঘণ্টা আগে ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দেশটির জাতীয় ট্রেন অপারেটর এসএনসিএফ এসব তথ্য জানায়।

এ ঘটনার জেরে প্যারিস ও লন্ডনের মধ্যে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে যুক্তরাজ্য-ভিত্তিক রেলসেবা দানকারী প্রতিষ্ঠান ইউরোস্টার। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বলেছে, শুক্রবার প্যারিসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ও প্যারিস থেকে লন্ডনের দিকে আসা সব ট্রেন অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেয়া হবে। এতে অতিরিক্ত প্রায় ২ ঘণ্টা সময় লাগবে।

এই ঘটনা তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, হামলাগুলো ‘নাশকতা’ ছড়াতে করা হয়েছে। টিজিভি নেটওয়ার্ককে পঙ্গু করার উদ্দেশ্যে এটি একটি বৃহৎ ও ব্যাপক আক্রমণ। এর ফলে অনেক রুটের ট্রেন চলাচল বাতিল করতে হবে।

এসএনসিএফ বলেছে, রাতারাতি একাধিক আক্রমণের শিকার হয়েছে টিজিভি। এর ফলে আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলের রেল চলাচল ব্যাহত হবে। ক্ষতিগ্রস্ত কাঠামো পুরোপুরি মেরামত করতে এই সপ্তাহের শেষ পর্যন্ত লেগে যেতে পারে।

এসএনসিএফের প্রধান নির্বাহী শন-পিয়েরে ফারান্দো বলেছেন, এই হামলার ফলে অন্তত ৮ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। চলমান ট্রেনগুলোকে বিভিন্ন ট্র্যাকে ঘুরিয়ে দেয়া হলেও, অনেকগুলো শিডিউল বাতিল করতে হবে। যাত্রীদের তাদের ট্রিপ স্থগিত করতে ও ট্রেন স্টেশন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাত্রিশ ভারগারিত বলছেন, টিজিভি রেল নেটওয়ার্কে এমন আক্রমণ বড় ধরনের অপরাধ। এই হামলার ফলে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ফ্রান্সে রেল যোগাযোগ অর্ধেক হয়ে যাবে ও আগামী সপ্তাহ পর্যন্ত পুরো ফ্রান্সে এর গুরুতর প্রভাব পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর