শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

চীনে পথচারীদের ওপর গাড়ি আছড়ে পরে নিহত অন্তত ৮

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

চীনের মধ্যাঞ্চলে পথচারীদের ওপর একটি গাড়ির আচমকা ধাক্কায় আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শনিবার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে জানায় দেশটির কর্তৃপক্ষ।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, হুনান প্রদেশের রাজধানী চাংশায় মধ্যরাতের পরপরই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে আচমকা একটি মোটর গাড়ি পথচারীদের ধাক্কা দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আটজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বসবাসকারী ৫৫ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবে চীনে প্রায়ই এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে অতীতে যানবাহন ব্যবহার করে হামলার ঘটনারও রেকর্ড রয়েছে। তবে শনিবার রাতের এই ঘটনা উদ্দেশ্যমূলক কি না সেই বিষয়ে পুলিশ কোনও ইঙ্গিত দেয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর