শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘প্রয়োজনে’ ইসরায়েলে হামলার হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

প্রয়োজনে ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার (২ে৮ জুলাই) নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করে তুর্কি প্রেসিডেন্ট।

তিনি জানান, লিবিয়া ও নাগোরনো কারাবাখে প্রবেশের মতো সিদ্ধান্ত নিতে পারেন ইসরায়েলের বেলায়ও। তবে কবে, কী ধরণের প্রবেশের কথা বলছেন স্পষ্ট করেননি তা।

এরদোগান বলেন, আমাদের শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে এগুলো করতে না পারে। যেভাবে আমরা কারাবাখ কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের বেলায়ও একই পদক্ষেপ নিতে হবে। আর তা না করার কোনো কারণও নেই। আমাদের শক্তিশালী হতে হবে যাতে এমন পদক্ষেপ নিতে পারি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আলোচনার আহ্বান জানিয়ে যথাযথ সাড়া পাননি বলেও জানান এরদোগান। তিনি বলেন, চেষ্টা অব্যাহত রাখবেন ভবিষ্যতেও।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট। ২০২০ সালে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তায় সেনা পাঠিয়েছিল তুরস্ক। নাগোরনো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও, সামরিক প্রশিক্ষণসহ নানাভাবে সহায়তার কথা জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর