শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে আন্দোলনে অছাত্ররা অংশ নেয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

আন্দোলনে অছাত্ররা অংশ নেয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে পুলিশ। চট্টগ্রামে কয়েকদিনের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহতের পাশাপাশি আহত হয় দুই শতাধিক।

কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভকারী, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রামের রাজপথ উত্তাল ছিল। অছাত্র ও দুর্বৃত্তরা আন্দোলনে অংশ নিলে নগরীর বহদ্দারহাট, ষোলশহর ও শাহ আমানত সেতু এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

চট্টগ্রামে মেডিকেল কলেজের তথ্য বলছে, কয়েকদিন ধরে চলা সেই সংঘর্ষে মেডিকেলে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কক্সবাজারের ওয়াসিম আকরাম, এম.ই.এস কলেজের শিক্ষাথী ফয়সাল আহমদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী কুমিল্লার মো. ফারুক।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই মারা যান বাসের শ্রমিক আবদুল মজিদ। তিনি বহদ্দারহাটে ১৮ জুলাই দগ্ধ হন। একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান কক্সাবাজারের মহেশখালীর তানভীর ও সন্দ্বীপের সাইমুন। এছাড়া ওই ঘটনায় গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া। পরে ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।
চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আর ঘটনার সময় মারা গেছেন ৫ জন। মোট ৬ জনের মৃত্যু হয়েছে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে অছাত্রদের প্রবেশের পরই হতাহতের সংখ্যা বেড়েছে। আর দুর্বৃত্তরা আন্দোলনে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছিল। তাদেরকে চিহ্নিত করে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম মেডিকেলে ২০৩ জন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ জন। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর