শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করলেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

ফরমে সই করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।
কমলা বলেছেন, প্রতিটি ভোট আদায়ে তিনি কঠোর পরিশ্রম করবেন। ফরমে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রতিটি ভোট আদায়ে কঠোর পরিশ্রম করব। এবং নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দেখা যাবে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, তিনি ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের জয় নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবেন। এই সপ্তাহের শুরুতে আমি আর মিশেল আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাকে বলেছি, ‘আমরা মনে করি, তিনি যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের দেশের এই জটিল মুহূর্তে, নভেম্বরের নির্বাচনে তার জয় নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সবকিছু করব। আমরা আশা করি, আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন।”

এর আগে বুধবার প্রেসিডেন্ট পদের জন্য কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন অভিনেতা ও ডেমোক্রেটিক তহবিল সংগ্রহকারী জর্জ ক্লুনি।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে কমলা হ্যারিসকে ‘মহান ভাইস প্রেসিডেন্ট’ বলে বর্ণনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর