শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত ৪৩, বহু মানুষ আটকা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় শত শত মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে রাজ্যের বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খবর এনডিটিভির।

চার ঘণ্টার ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে রাজ্যটির ওয়ানাদ জেলার পাহাড়ি এলাকা মেপ্পেদিতে ভূমিধস হয়। রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেসিডিএমএ বিষয়টি নিশ্চিত করেছে।

কেসিডিএমএ জানিয়েছে, ভূমিধস কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ ও কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নুর ডিফেন্স সিকিউরিটি কর্পসের দুটি ইউনিটও কাজ করছে। বিমান বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।

ভূমিধসের খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলে এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া দলের নেতাকর্মীরা যেন উদ্ধার কাজে সহায়তা করেন, তা নিশ্চিত করতে বিজেপি প্রধান জেপি নাড্ডাকে নির্দেশনা দিয়েছেন তিনি।

এক এক্সবার্তায় মোদি বলেন, ওয়ানাদের কিছু অংশে ভূমিধসের কারণে বিপর্যস্ত। প্রিয়জন হারানোদের প্রতি সমবেদনা এবং আহতদের জন্য দোয়া। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বর্তমানে উদ্ধার অভিযান চলছে। কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। সেখানকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর