শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা-ভাংচুর

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্লাস ভাংচুর করা হয়। রোববার (৪ আগষ্ট) দুপুর দেড়টার দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়ে ভাংচুর করে।

মো. শরীফ আহমেদ ময়মনসিংহ-২ আসনের বর্তমান সংসদ সদস‍্য। এর আগেও তিনি এই আসনে আরও দুইবার সংসদ সদস্য এবং একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস‍্য ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সাবেক ভিপি মো. ফিরোজ আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় বাসার প্রধান ফটক বন্ধ ছিল।

প্রতিমন্ত্রীর বাসার কেয়ারটেকার অনিক সরকার সানি বলেন, দুর্বৃত্তরা হঠাৎ স্লোগান দিয়ে বাসার সামনে এসে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর