শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যশোরে এমপি শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগ, নিহত ৬

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল ও তার কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এতে অন্তত ৮জন নিহত হয়েছেন।সোমবার (৫ আগস্ট) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ। তিনি বলেন, আটজনই আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া দগ্ধ ৮৪ জনকে ভর্তি নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতরা হলেন- চয়ন (২০) ও সেজান হোসেন (১৯)।প্রত্যক্ষদর্শীরা জানান, গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে সোমবার বিকেলে যশোর শহরের চিত্রা মোড়, চৌরাস্তা মোড়, দড়াটানা মোড়ে জড়ো হয়ে হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করছিলেন। সে সময় একটি দল জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়াও যশোরের শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আ. রহিম সর্দার ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেনের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। যশোর কোতোয়ালী থানার ওসি আ. রাজ্জাক বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে। শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর