শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়া ব্রিফিংয়ে মৌলভীবাজার জেলার (জুড়ী, বড়লেখা, কুলাউড়া) উপজেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান, মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

যেকোনো নাশকতা মূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। এছাড়া মিডিয়া ব্রিফিংয়ে জরুরি প্রয়োজনে ০১৭৬৯১৭২৪০০ এই নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

দায়িত্বে থাকা সেনাবাহিনীর লে. কর্নেল সাজ্জাদ বলেন, ‘সেনাবাহিনী সরকারি স্থাপনার পাশাপাশি সর্বসাধারণের জান-মালের নিরাপত্তায় নিয়োজিত আছে। সকল কার্যক্রম যাতে স্বাভাবিক ভাবে চলে তা নিশ্চিত করতে কাজ করছি আমরা।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর