শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং মারা গেছেন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

না ফেরার দেশে চলে গেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং। শনিবার (১০ আগস্ট) তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রবিবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং দীর্ঘ অসুস্থতার পরে শনিবার রাতে মারা গেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তারা জানান, দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নটওয়ার সিং, সেখানে তিনি গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন। কে নটওয়ার সিং ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন। শনিবার গভীর রাতে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ওই সূত্রটি শনিবার গভীর রাতে পিটিআইকে জানিয়েছে, ‘তার (কে নটওয়ার সিং) ছেলে হাসপাতালে আছেন এবং পরিবারের আরও অনেক সদস্য তার জন্মস্থান থেকে দিল্লিতে আসছেন শেষকৃত্যের জন্য। রবিবার দিল্লিতে শেষকৃত্যের পরিকল্পনা করা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন না।’

এনডিটিভি বলছে, সাবেক কংগ্রেস সংসদ সদস্য কে নটওয়ার সিং ২০০৪-০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ’র প্রথম সরকারের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছিলেন এবং ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অফিসে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৪ সালে পদ্মভূষণে ভূষিত হন। এছাড়া কে নটওয়ার সিং বেশ কয়েকটি বইও লিখেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর