শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

ইরানে এক দিনে ২৯ জনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

ইরান রাজধানী তেহরানের কাছে অবস্থিত দুটি কারাগারে একইদিনে কমপক্ষে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় গত বুধবার সকালে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।

নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন (এইচআরএনজিও) অনুসারে, গেজেলহেসার কারাগারে ২৬ জন এবং কারাজ কেন্দ্রীয় কারাগারে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

এইচআরএনজিওর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বুধবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল-ইরানের মধ্যে উত্তেজনা বৈশ্বিক মনোযোগকে কাজে লাগিয়ে ইসলামিক প্রজাতন্ত্র বর্তমানে বন্দীদের গণহত্যা এবং ইরানে দমন-নিপীড়নে নিযুক্ত রয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৯ জনের মধ্যে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে হত্যার অভিযোগে। বাকি সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক সংক্রান্ত অভিযোগে এবং তিনজনের ধর্ষণের অভিযোগে।

এইচআরএনজিও আরো জানিয়েছে, অধিকার গোষ্ঠীটি বুধবার আরো দুই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবেদনও পেয়েছিল। তবে এখন পর্যন্ত প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

এইচআরএনজিও উল্লেখ করেছে, ৬ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে এক মাসে ইরানে কমপক্ষে ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফলে ২০২৪ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মোট সংখ্যা বুধবার পর্যন্ত ৩৩৮ এ পৌঁছেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরান ২০২৩ সালে ৮৫৩টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে, সংখ্যাটি আট বছরের মধ্যে সর্বোচ্চ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর