শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবদলের সহ-সভাপতিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

রোববার (১২ আগস্ট) রাতে বামনার বাসা থেকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাকে বামনা থানা পুলিশে সোপর্দ করা হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানিয়েছেন, গোলাম কিবরিয়াকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী আল আমিন জানান, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো সিগারেট কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি তিনি। রোববার বেলা ১১টার দিকে তিনি বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর এলাকায় রতন চন্দ্র দাসের মুদি দোকানের সামনে যান। এসময় বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া এবং আমাদের কণ্ঠের বামনা প্রতিনিধি সুমন গোলদার তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ৩২ হাজার ৪০০ টাকা মূল্যের ১০ কার্টুন বেনসন সিগারেট ছিনিয়ে নেন। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে গোলাম কিবরিয়া ও সুমন গোলদারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো সিগারেট কোম্পানির বরগুনা ও পটুয়াখালীর পরিবেশক আলহাজ সুলতান মৃধা চাঁদাবাজদের বিচার দাবি করেছেন।

ওসি তুষার কুমার মণ্ডল জানান, এ ঘটনায় মামলা হলে গোলাম কিবরিয়াকে রাতে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি সুমন গোলদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর