শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতে পালানোর সময় সাবেক এমপির নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী আটক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

ভারতে পালানোর সময় ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ফরিদ মানিককে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে।

আজ সোমবার (১২ আগস্ট) আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে ছিলেন। পিএস মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানা যায়, ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকার মো. ফরিদ মানিক নামে এক ব্যক্তি ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত হন যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় তাকে ইমিগ্রেশন কার্যালয়ে বসিয়ে রাখা হয়। তিনি নিজাম হাজারীর ঘনিষ্ঠজন ও পিএস হিসেবেই পরিচিত।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল ইসলাম জানান, ওই ব্যক্তির নামে কোনো মামলা নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী পিএস মানিক পালিয়ে যান।

অভিযোগ রয়েছে, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারীর হয়ে নানা অপকর্ম করে এলাকায় আলোচিত মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর