শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দেওয়ানগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুর থেকে জবর আলী (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে পৌর শহরের উত্তর কালিকাপুর গ্রামের জাকিউল ইসলামের বাড়ি সংলগ্ন পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। জবর আলী চর কালিকাপুর গ্রামের মৃত নুদু মিয়ার ছেলে।

স্ত্রী ফিরোজা বেগম জানান, দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্য হীনতায় ভুগছেন। প্রায় ৩বছর যাবৎ সে এদিকে সেদিক ঘুরাঘুরি করে। সোমবার মধ্যরাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। মঙ্গলবার দুপুরে পুকুরে তার ভাসমান লাশ পথচারীরা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন ক্রান্তি চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। তিনি জানান, জবর আলীর পরিবারদের কোনো অভিযোগ ও সন্দেহ না থাকায় তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর