রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

মাগুরায় জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা :
  • আপডেটের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ টাইম ভিউ

অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী, ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মাগুরায় জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ আগস্ট)  সকাল ১০ টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল বের  হয়। মিছিলটি চৌরঙ্গী মোড়, ভায়নার মোড়, ঢাকার রোড প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক নোমানী ময়দানে এসে শেষ হয়।

উক্ত সম্প্রীতি সমাবেশ ও গণমিছিলের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর  ও কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক  এমবি বাকের।

জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায়  বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ও আব্দুল গাফফার, জেলা শাখার অফিস সেক্রেটারি মোঃ খায়রুল ইসলামসহ জেলা – উপজেলা  জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর