শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

ভারতে ‘গরু পাচারকারী’ ভেবে দ্বাদশ শ্রেণির ছাত্রকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

ভারতের হরিয়ানার ফরিদাবাদে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে ‘গরু পাচারকারী’ ভেবে গুলি করে হত্যা করেছে গো-রক্ষক নামের এক দল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৩ আগস্ট, স্কুল ছাত্রকে ভুল করে হত্যার ঘটনা ঘটে। এরপর এই হামলার জন্য, গো-রক্ষক দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন অনিল কৌশিক, বরুণ, কৃষ্ণ, আদেশ এবং সৌরভ। দিল্লি-আগ্রা জাতীয় সড়কে, নিহত দ্বাদশ শ্রেণির ছাত্র আরিয়ান মিসরা ও তার বন্ধু শাঙ্কি হারসিত এবং দুই বান্ধুবিসহ গাড়ি চালয়ে যাচ্ছিলেন। তাদের সেই গাড়িটিকে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত তাড়া করেছিলো গো-রক্ষক দলের সদস্যরা। গোলাগুলিতে গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। শেষমেশ, প্রাণ হারান আরিয়ান মিসরা।

 

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গো-রক্ষকরা খবর পেয়েছিলেন যে ‘রেনল্ট ডাস্টার’ ও ‘টয়োটা ফরচুনা’-র গাড়িতে করে কিছু গরু পাচারকারী শহরে ঘুরে বেড়াচ্ছে এবং গবাদি পশু তুলে নিচ্ছে। এমন খবর পেয়েই তাড়া করেছিলেন অভিযুক্তরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর