শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর

সুইডেনে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য টিভি-মোবাইল নয়, আদেশ জারি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ টাইম ভিউ

দুই বছরের কম বয়সী শিশুদের যেকোন ধরনের স্ক্রীনের সংস্পর্শে আসা উচিত নয় বলে ঘোষণা দিয়েছে সুইডেনের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। সেই সাথে কিশোর-কিশোরীদের দিনে তিন ঘণ্টার বেশি স্ক্রীন টাইম থাকা উচিত নয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দুই বছরের কম বয়সী শিশুদের ডিজিটাল মিডিয়া এবং টেলিভিশন থেকে সম্পূর্ণভাবে দূরে রাখতে হবে। আর দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের দিনে সর্বোচ্চ এক ঘণ্টা টিভি বা মোবাইল দেখতে দেওয়া যেতে পারে।

অভিভাবকদের তাদের সন্তানদের সাথে কীভাবে স্ক্রীন ব্যবহার করা উচিত তা নিয়ে-ও ভাবা উচিত। পরামর্শে বলা হয়েছে, সন্তানদের উপস্থিতিতে যখন অভিভাবকরা তাদের ফোন ব্যবহার করে, তখন ফোনে কী করছেন, তা সন্তানদের বলা উচিত। এতে সন্তানদের কাছে মিথ্যার আশ্রয় নেয়ার প্রয়োজন থাকবে না বলে জানায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।

সুইডেনের সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ বলেছে, সাম্প্রতিক এক গবেষণায় প্রমাণ পাওয়া যায় যে সুইডেনে ১ থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের অর্ধেকই ঘুমের ঘাটতিতে ভুগছে। এই বয়সে তাদের যতখানি ঘুমের প্রয়োজন, তা পূরণ হচ্ছে না। ফলে তাদের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই ঘুমহীনতার পেছনে টেলিভিশন ও স্মার্টফোনের মতো বৈদ্যুতিক গেজেটের প্রতি আসক্তিকে-ই দায়ী করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর