শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর

তুরস্কে গ্রেফতার অভিযুক্ত মোসাদের আর্থিক অপারেটর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

তুরস্কে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সহেপিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) গ্রেফতার হওয়া ব্যক্তিকে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান হিসেবে চিহ্নিত করেছে।

অভিযোগ রয়েছে, রেক্সহেপি তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করছিলেন। মোসাদের নির্দেশে তিনি ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করেছিলেন।

তুরস্কে থাকা মোসাদের ফিল্ড এজেন্টদের কাছে তহবিল হস্তান্তর এবং সিরিয়া থেকে পাওয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন ইসরায়েলের অভিযুক্ত এই এজেন্ট।

রেক্সহেপিকে অনেক দিন থেকেই সন্দেহের তালিকায় রেখেছিলেন তুরস্কের গোয়েন্দারা। তারা রেক্সহেপিকের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনসহ তার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নজর রেখেছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর