শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও জাল টাকা উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

চট্টগ্রামের বায়োজিদ এলাকার আমিন কলোনির বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, জাল টাকা, মোবাইল, ল্যাপটপসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে এই অভিযান চালায় যৌথ বাহিনী।

স্থানীয়রা জানান, বাড়িটি আল-আমিন নামের এক ব্যক্তির। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। আধিপত্য বিস্তারের জন্য এসব দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করা হতো।

মেজর ফেরদৌস বলেন, অভিযানে দেশীয় অস্ত্র, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, জাল টাকা, চোরাই মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নগরীর বিভিন্ন স্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর