শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

মার্কিন নাগরিকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনও রয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও ২০‌টি দেশ রয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এখনও বাংলাদেশের নাম দেখা গেছে।

বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে– আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা তালিকায় বাংলাদেশসহ ২১টি দেশ চতুর্থ পর্যায়ের তথা সবচেয়ে ঝুঁকিপূর্ণ লাল তালিকাভুক্ত আমেরিকানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা।

মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতার আন্দোল‌নে শেখ হা‌সিনা সরকারের পতনের দিন মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়।

এদিকে, চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ এক‌টি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন।

কে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর