শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবকে পেটাল দলের নেতাকর্মীরা

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ টাইম ভিউ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা চালিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করেছে তার দল বিএনপির (প্রতিপক্ষ) লোকজন। শুক্রবার (৬ সেপ্টম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত আবু আল ইউসুফ টিপু অভিযোগ করেন, শুক্রবার বিকেলে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় বন্দরে উপজেলার এলাকায় বিএনপি’র একটি অনুষ্ঠানে যোগদানের জন্য অটো রিক্সা যোগে যাচ্ছিলেন। অটোরিকশাটি নবীগঞ্জ এলাকায় গেলে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালামের ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাওসার আশা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি আতাউর রহমান,মুকুল, বিএনপি নেতা সৌরভ ও রাজীবের নেতৃত্বে একদল লোক অটোরিকশা থামিয়ে হামলা চালায়। একপর্যায়ে আবু আল ইউসুফ খান টিপুকে অটোরিকশা থেকে নামিয়ে লাঠি সোঠা দিয়ে থেকে বেধড়ক পিটুনি দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে বন্দরের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নারায়ণগঞ্জে পাঠানো হয়।

বিএনপি নেতাকর্মীরা জানায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক সংসদ সদস্য আবুল কালাম গ্রুপের সাথে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবুয়াল ইউসুফ খান টিপু সাথে বিরোধ চলে আসছিলো। ধারণা করা হচ্ছে এই বিরোধের জের ধরে আবু আল ইউসুফ খান টিপুকে একা পেয়ে প্রতিপক্ষ গ্রুপের লোকজন হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেছে।

আবুল আল ইউসুফ অভিযোগ করেন তাকে হত্যার উদ্দেশ্যেই বিএনপি থেকে বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও সাবেক সংসদ সদস্য আবুল কাওসার আসার লোকজন তাকে মারধর করেছে।

তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবুল কাওসার আশা টিপুকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর