শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ

পশ্চিম তীরে মানবাধিকারকর্মী হত্যার পূর্ণ তদন্তের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের বেইতা শহরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন টার্কিশ-আমেরিকান কর্মী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনার পর ওই মানবাধিকারকর্মীর হত্যার বিষয়ে ‘পূর্ণ তদন্তের’ আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত মানবাধিকারকর্মী ২৬ বছর বয়সী আইসেনুর ইজগি আইগি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে এ অঞ্চলে গুলি চালানোর ফলে যে বিদেশী নাগরিক নিহত হয়েছে, সেই ঘটনার প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে।

রাফিদিয়া হাসপাতালের পরিচালক ফুয়াদ নাফা বলেন, মার্কিন নাগরিকত্ব ধারণ করা ওই নারীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসা হয়।

আমরা তাকে বাঁচানোর সর্বোত্তম চেষ্টা করেছি। কিন্তু মাথায় গুলিবিদ্ধ হবার কারণে তার মৃত্যু হয়,” নাফা বলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে নাবলুসের দক্ষিণে বেইতা পাহাড়ে অবৈধ বসতি স্থাপনের নিন্দা জানিয়ে একটি বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের একটি দলকে লাইভ গুলি চালায় ইসরায়েলি সৈন্যরা। সেই বিক্ষোভে সক্রিয় ছিলেন আয়েনুর ইজগি আইগি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর