শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কালিগঞ্জে ওয়ার্ড বিএনপির সভাপতিকে পিটিয়ে হত্যা, আহত ৪

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

গাজীপুরের কালিগঞ্জে ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম ইমদাদুল হক আকলুকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়। নিহত আকলু মুক্তারপুরের রামচন্দ্রর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি মুক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থানীয় নাশু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মিয়া দাবি করেন তাকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে হত্যা করেছে। স্থানীয়রা বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরই সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফুল ইসলাম তোরণের অফিস ও বাড়ীতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতরা হলো, রাথুরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৩৫), ফাইজ উদ্দিন শেখের ছেলে মঞ্জু শেখ (৬৫), রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল শিকদারের ছেলে সীমান্ত শিকদার ঈমন (২৪) এবং বজলুর সরকারের ছেলে মেহিদী হাসান সরকার (৩১)। তাদের মধ্যে মেহেদী ও ঈমন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসাপাতাল থেকে চলে গেলে এবং জহিরুল ও মঞ্জু শেখকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরণের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের (ট্রাক) প্রতীকের পক্ষে মৌন সমর্থন দেন এমদাদুল হক আকলু গ্রুপের লোকজন। একই ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক প্রতিপক্ষ নূর মোহাম্মদ গ্রুপ সরাসরি সমর্থন দিয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির (নৌকা) পতীকের পক্ষে। নির্বাচনের পর থেকেই দুই পক্ষের মধ্যে মৌন দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর