শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ টাইম ভিউ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সীতাকুন্ডের সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় এস এন কর্পোরশন নামে একটি প্রতিষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকী দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।

আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা ১০ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর